করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স মাহমুদা পারুল (৪৫) মারা গেছেন।

আজ (০৩ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ৬টার দিকে হাসপাতালের আইসিইউতে তার মৃত্যু হয়।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো: সাইফুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, “ক্যান্সারে আক্রান্ত মাহমুদা পারুল হার্ট ও শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে প্রায় এক সপ্তাহ আগে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল ভর্তি হন। ৩দিন আগে তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। এরপরই তাকে আইসিইউতে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়।”

সিনিয়র স্টাফ নার্স মাহমুদা পারুলের গ্রামের বাড়ি হালুয়াঘাটে। তিনি ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ১৩ নম্বর ওয়ার্ডে কর্মরত ছিলেন।

ডা. সাইফুল ইসলাম আরও জানান, বর্তমানে হাসপাতালে ৩৪ জন করোনা পজিটিভ রোগী চিকিৎসা নিচ্ছেন।

এমবি