সৌদি আরবের আকাশে হিজরি জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। বৃহস্পতিবার (০১ আগস্ট) সন্ধ্যায় দেশটিতে চাঁদ দেখা যায়।
হিসেব অনুযায়ী, ১০ আগস্ট (শনিবার) পবিত্র হজ অনুষ্ঠিত হবে। আর ১১ আগস্ট (রোববার) সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা।
১০ আগস্ট থেকে পবিত্র হজ উপলক্ষে ইতোমধ্যে বাংলাদেশ থেকে ১ লাখ ৮ হাজার ৬২৯ হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।
এ বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২৬ হাজার ৯২৩ জন হজ পালনের জন্য সৌদি আরব যাবেন বলে জানা যায় ।
জানা গেছে, সরকারি ব্যবস্থাপনার ৬ হাজার ৯১৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১ হাজার ৭১৩ জন সৌদি আরবে পৌঁছেছেন। বাংলাদেশ থেকে ৩১০টি হজ ফ্লাইটে এসব যাত্রী সৌদি আরবে গেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ১৬০টি এবং সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস ১৫০টি ফ্লাইট পরিচালনা করেছে।
পাশাপাশি হজের উদ্দেশ্যে সৌদি আরব গিয়ে এ পর্যন্ত মারা গেছে ২৮ জন বাংলাদেশি। এর মধ্যে ২৫ পুরুষ এবং তিনজন নারী মারা গেছে ।
জেড





