মঙ্গলবার (১৩ মে) আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বিস্তারিত আসছে...
এনএইচ
রাইফেলের মতো যেসব অস্ত্রের গুলিতে মানুষ মারা যেতে পারে সেগুলো ব্যবহারে পুলিশকে নিরুৎসাহিত করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেন, পুলিশ কোনো কিলার ফোর্স হতে পারে না। পুলিশের কাছে বড়জোর শটগান থাকতে পারে। এসব নিয়ে আমরা আলাপ-আলোচনা করছি।
মঙ্গলবার (১৩ মে) আইজিপি কাপ ক্রিকেট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান শেষে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বিস্তারিত আসছে...
এনএইচ
দুপুর ১টার মধ্যে দেশের দুই অঞ্চল কুমিল্লা ও সিলেটে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকায় ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪২৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় ৭৯টি মামলা করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে সবচেয়ে বেশি ১১৮ জনকে আটক করা হয়েছে মিরপুর বিভাগ থেকে।
বৈদ্যুতিক লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছের শাখা-প্রশাখা কাটার কাজের জন্য শুক্রবার (২ অক্টোবর) রংপুরের বিভিন্ন এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সরকারি ছুটির দিনেও ঢাকার বায়ুমানে স্বস্তি নেই। শুক্রবার রাজধানীর এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৬৩, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকার অবস্থান পঞ্চম।
পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের জটিলতা কাটিয়ে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আজ শুক্রবার বাংলাদেশে পৌঁছানোর কথা রয়েছে। বিশেষ কার্গো উড়োজাহাজে করে দুপুরের মধ্যে চালানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে জানিয়েছেন প্রকল্পসংশ্লিষ্ট এক কর্মকর্তা।
দীর্ঘদিন অপেক্ষা ও পরিস্থিতি পর্যবেক্ষণের পর এবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে মতপার্থক্যগুলো প্রকাশ্যেই তুলে ধরছে ভারত। দেশের অভ্যন্তরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারের ওপর চাপ বাড়তে থাকায় ওয়াশিংটনের সঙ্গে সম্পর্কের বিভিন্ন বিষয়ে আরো সরব হচ্ছে নয়াদিল্লি।
ইসলামী মূল্যবোধের প্রচার ও প্রসারের পদ্ধতি হেফাজতে ইসলাম বাংলাদেশের কাছ থেকে জামায়াতে ইসলামীকে শেখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রলি সংকটকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টি, সরকারি কাজে বাধা ও মারধরের অভিযোগে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা দায়ের করা হয়েছে।
উপজেলা পর্যায়ে মেধাতালিকায় ১৭তম হয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগের জন্য সুপারিশ পেয়েছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাবেক শিক্ষার্থী মিশন আচার্য। তবে নিজের নামে বসতভিটা না থাকায় শেষ পর্যন্ত নিয়োগ পাননি বলে অভিযোগ করেছেন তিনি।
ডেঙ্গু, হাম, জলাবদ্ধতা, বায়ুদূষণ, নগর তাপ ও অনিরাপদ পানির মতো জনস্বাস্থ্য সংকট মোকাবিলায় নগর পরিকল্পনাকে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি)। সংস্থাটি বলেছে, জনস্বাস্থ্য শুধু চিকিৎসা ও স্বাস্থ্যসেবার সঙ্গে সম্পর্কিত নয়; একটি শহরের ভূমি ব্যবহার, ড্রেনেজ, জলাশয়, বর্জ্য ব্যবস্থাপনা, আবাসনের ঘনত্ব ও খোলা জায়গার পরিকল্পনার সঙ্গেও এর সরাসরি সম্পর্ক রয়েছে।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় বাকিতে সিগারেট না দেওয়াকে কেন্দ্র করে একটি মনোহারি দোকানে পেট্রোল ছিটিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এতে দোকানমালিক ইব্রাহিম খলিল (৪৫) গুরুতর দগ্ধ হয়েছেন। এ সময় দোকানের অধিকাংশ মালামাল পুড়ে গেছে।