বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ তিন জেলের লাশ উদ্ধার করেছেন কোস্টগার্ড সদস্যরা।

মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় সুন্দরবনের আলোরকোল ও মরারচর থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

কোস্টগার্ড পশ্চিম জোনের দুবলারচর স্টেশনের ইনচার্জ অব্দুল কাইউম জানান, বঙ্গোপসাগর উপকূলের আলোরকোলের লাইট হাউজ এলাকা থেকে দু’টি ও মরারচরের কাছ থেকে একটি লাশ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় পাওয়া যায়নি।

কেএইচ