দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। সিলেটের সাহেব বাজার এলাকায় শুক্রবার সকালে এ সংঘর্ষ ঘটে। এ সময় আহত হয়েছেন অর্ধশতাধিক।
পুলিশ জানায়, নিহতের নাম মাসুক আহমেদ। সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সকাল ১১টার দিকে তার মৃত্যু হয়। এর বেশি বিস্তারিত কিছু জানাতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, সিলেট বিমানবন্দর থানার সাহেব বাজার এলাকায় এখনও দু’পক্ষের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঢাকা, ২৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ





