আশুলিয়ার নিশ্চিতপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আজগর আলী নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে নিশ্চিতপুরের হাশেম আলীর বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আজগরের গ্রামের বাড়ি রংপুর সদর এলাকায়। তিনি নিশ্চিতপুরে করিম হোসেনের বাড়িতে পরিবারসহ ভাড়া থাকতেন।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন মোল্লা জানান, বিকেলে আজগর হাশেম আলীর বাড়ির ২য় তলার দেয়ালের কাজ করছিলেন। এ সময় তার হাত বিদ্যুতের তারে লাগলে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে স্থানীয় নারী ও শিশু হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

ওএফ