বগুড়ার সোনাতলায় একটি ট্রাক থেকে ১৭০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ট্রাকটি জব্দ করা হয় এবং তিনজনকে আটক করা হয়েছে।
শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার রেলঘন্টি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- ফজলুল হক (৩৩), আব্দুল মালেক (৪৩) এবং রুবেল আহম্মেদ (৩১)।
পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে চোরাচালানের নিরাপদ রুট হিসেবে ব্যবহার হচ্ছে সোনাতলা সড়ক। গোপন সংবাদের ভিত্তিতে এ সব ফেনসিডিল উদ্ধারসহ তিনজনকে আটক করা সম্ভব হয়েছে।
জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার ফেনসিডিল উদ্ধার এবং আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
জেআই





