চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন পুলিশ কনস্টেবল মো: জহিরুল ইসলাম (৪৪)।
শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ৬টার দিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানান সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি।
তিনি জানান, গত ০৬ ডিসেম্বর করোনাভাইরাসে সংক্রমিত হন জহিরুল ইসলাম। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আই সি ইউ তে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর জানান, কনস্টেবল মো: জহিরুল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সিটি ¯েপশাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন। দায়িত্ব পালনকালে তিনি করোনা ভাইরাসে সংক্রমিত হন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেন তিনি। এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর দুঃখ ও সমবেদনা জ্ঞাপন করেন।
সিসএমপির তথ্যমতে, কনস্টেবল মো: জহিরুল ইসলাম ১৯৯৬ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। তার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর জেলার সাহাপুর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যা রেখে গেছেন।
এমবি





