তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ডোরেমন কার্টুন সিরিজ হিন্দিতে প্রচারকারী চ্যানেল ‘ডিজনি’ সম্প্রচার অনুমোদনের মেয়াদ আগেই শেষ হয়েছে। এ কারণে চ্যানেলটি বন্ধ আছে। তবে আন্তঃমন্ত্রণালয়ের বিশেষজ্ঞ কমিটির সুপারিশক্রমে বাংলায় ডাবিংকৃত ডোরিমন কার্টুন সিরিজ কতিপয় শর্তে সম্পাদক সাপেক্ষে প্রচারের জন্য এশিয়ান টিভিকে অনুমতি দেওয়া হয়েছে। এই মুহূর্তে ডোরিমন কার্টুন সিরিজসহ অন্যান্য কার্টুন চ্যানেলগুলো বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি।
বৃহস্পতিবার বিকালে জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এসব কথা জানান।
মুস্তফা লুৎফুল্লাহ’র অপর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বর্তমানে ২৪টি পত্রিকা অষ্টম ওয়েজ বোর্ড রোয়েদাদ অনুযায়ী বিজ্ঞাপন বিল পায়।
এসব প্রত্রিকার মধ্য রয়েছে দৈনিক প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, ইত্তেফাক, আমাদের সময়, যুগান্তর, জনকণ্ঠ, ভোরের পাতা, বর্তমান, ইনকিলাব, মানবজমিন, ডেইলি স্টার, দ্যা নিউজ টুডে, দি বাংলাদেশ টুডে, দি ফিনানন্সিয়াল এক্সপ্রেস, দৈনিক বণিক বার্তা, নিউএজ, দি ইনডিপেডেন্ট, দৈনিক আমার সংবাদ, ঢাকা ট্রিবিউন, দি ডেইলি অবজারভার, দৈনিক খবর, ডেইলি সান ও দি নিউ নেশন।
ঢাকা, ১৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





