মেহেরপুরের গাংনী উপজেলায় সড়ক দুর্ঘটনায় রিয়াদ হোসেন (৭) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে।

রোববার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ভাটপাড়া গ্রামে প্রাইভেট পড়তে যাওয়ার সময় স্যালো ইঞ্জিনচালিত আলগামনের (তিন চাকার গাড়ি) চাকায় পিষ্ট হয়ে মারা যায় রিয়াদ।

নিহত রিয়াদ ভাটপাড়া গ্রামের শরিফ মিয়ার ছেলে ও স্থানীয় এনজিও পরিচালিত আশা স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।

এলাকাবাসী জানান, রিয়াদ হোসেন প্রাইভেট পড়ার জন্য একটি আলগামন যোগে যাচ্ছিল। এ সময় আলগামন থেকে পড়ে পিছনের চাকায় পিষ্ট হয়ে মারা যায় সে।

গাংনী থানার অফিসার ইন চার্জ (ওসি) একরাম হোসেন জানান, কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কেএইচ