কুষ্টিয়ায় হরতাল-অবরোধের সমর্থনে মিছিল করেছে স্থানীয় ২০ দলীয় জোটের নেতাকর্মীরা।

জেলার কুমারখালীর আলাউদ্দিন মোড় থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিক্ষোভ মিছিলটি বের হয়ে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়ক প্রদক্ষিণ করে।

এতে কুমারখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড. কুতুব উল আলম নতুন, যুগ্ম সম্পাদক পান্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান, কুমারখালী পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রশীদ লিটনসহ স্থানীয় ২০ দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলকারীরা নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচনের দাবী জানিয়ে বর্তমান সরকারের বিরুদ্ধে হরতাল অবরোধের পক্ষে বিভিন্ন শ্লোগান দেয়।

ইআর