মিথ্যা ও সাজানো মামলায় বিশ্ববরেণ্য আলেম ও জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর আমৃত্যু জেল দেয়ার প্রতিবাদে এবং দুই দিনের হরতালের সমর্থনে যশোরের বিভিন্ন এলাকায় মিছিল সমাবেশ হয়েছে।

রায় ঘোষনার পরপরই বিক্ষুব্ধ জনতা রাজপথে নেমে এসে এসব মিছিল সমাবেশে অংশ নেন। বিভিন্ন পাড়া মহল্লায়ও সাঈদী সমর্থকরা খন্ড খন্ড মিছিল করে ক্ষোভ প্রকাশ করেন। তারা অবিলম্বে মাওলানা সাঈদীর নি:শর্ত মুক্তি দাবি জানান।

বিকালে যশোর শহরে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে নেতৃত্বে দেন শহর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক শামসুজ্জামান, সহকারি সেক্রেটারী মাওলানা রেজাউল করিম, শিবিরের শহর সেক্রেটারী আজহারুল ইসলামসহ নেতৃবৃন্দ।

এছাড়া জেলার আটটি উপজেলা সদর ও গুরুত্বপূর্ণ হাটবাজারে মিছিল বের হয়।

এদিকে সাঈদীর মামলার রায়কে ঘিরে যশোরে পুলিশের আটক অভিযান অব্যহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতের ২৪ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

জেলা আমীর অধ্যাপক আব্দুর রশীদ ও সেক্রেটারী মাস্টার নুরুন্নবী এআটক অভিযান তীব্র নিন্দা জানিয়েছেন।

ঢাকা,১৭ সেপ্টেম্বর. টাইমনিউজবিডি.কম,এসআর