ঝিনাইদহ শহরের প্রিন্স প্রাইভেট হাসপাতালে চিকিৎসকের ভুল চিকিৎসায় হাসান শেখ (৪৫) নামে এক রোগির মৃত্যু হয়েছে। শনিবার রাতে তার মৃত্যু হয়।
মৃত হাসান আলীর ভাই নজরুল ইসলাম জানান, পিত্তথলির পাথর অপরাশনের জন্য গত শুক্রবার (২৪ এপ্রিল) ওই হাসপাতালে হাসান আলী ভর্তি হন। পরবর্তীতে শনিবার রাত সাড়ে ৭টার দিকে ডা. জাহিদুর রহমান তাকে অপারেশন করেন।
হাসান আলী মারা গেলে ডা. জাহিদুর রহমান ও হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত তাকে একটি মাইক্রোবাসে করে ঢাকায় পাঠাতে চায়। বিষয়টি রোগির স্বজনদের সন্দেহের মনে হয়। পরে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা. নাজমুল কবির তাকে মৃত ঘোষণা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ বলেন, ঘটনাটি শুনেছি। হাসপাতালে পুলিশ মোতায়েন করা হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে চিকিৎসক জাহিদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি মোবাইল ধরেননি।
এএইচ





