ঝিনাইদহ শহর থেকে বাদশা মোল্যা নামের এক মানব পাচারকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুরে শহরে চাকলাপাড়া থেকে বাদশা মোল্যাকে গ্রেফতার করা হয়। তিনি শৈলকুপা উপজেলার ব্যাসপুর গ্রামের আজহার আলীর ছেলে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার আজবাহার আলী শেখ জানান, মালয়েশিয়ায় ভালো চাকরির লোভ দেখিয়ে বাদশা মোল্যা ঝিনাইদহের ১২ জনকে পানিপথে বিদেশে পাঠিয়েছেন।
এ ঘটনায় রোববার শৈলকুপা উপজেলার বেড়বাড়ি গ্রামের গোলাম মোস্তফা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পরে অভিযান চালিয়ে দুপুরে শহরের চাকলাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়।
কেএইচ





