টাঙ্গাইলে পরকীয়ার জেরে খন্দকার রাজু (৩৮) নামে এক এক রড-সিমেন্ট ব্যবসায়ী ব্যবসায়ী খুন হয়েছেন।

রাজুর বাড়ি টাঙ্গাইল শহরের বিশ্বাস বেতকা মুন্সিপাড়া এলাকায়। নিহতের বাবার নাম গুথু খন্দকার। বুধবার বেলা ১১টার দিকে নিজ বাড়ির পেছন থেকে রাজুর লাশ উদ্ধার করে পুলিশ।

পরিবারের লোকজন ও এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে রাজুর সঙ্গে পাশের বাড়ির খোকা মিয়ার ছেলে আসাদের স্ত্রী শিবলী বেগমের প্রেমের সম্পর্ক ছিল। এই নিয়ে আসাদের সঙ্গে একাধিকবার রাজুর কথা-কাটাকাটিও হয়।

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মশার কয়েল কেনার কথা বলে রাজু বাড়ি থেকে বের হয়ে যান। তারপর থেকেই নিখোঁজ ছিলেন তিনি। অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে তার বাড়ির পেছনে রাজুর লাশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে।

টাঙ্গাইল মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি-তদন্ত) মোস্তাফিজুর রহমান জানান, প্রাথমিকভাবে এটাকে হত্যা বলেই ধরে নেওয়া হচ্ছে। নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের পরিবারের লোকজনের অভিযোগে শিবলী বেগমকে আটক করা হয়েছে।

এদিকে, ঘটনার পর থেকেই শিবলী বেগমের স্বামী আসাদ পলাতক রয়েছেন।

কেএইচ