হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর সীমান্ত থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় সাড়ে ৩ লাখ টাকা মূ্ল্যের ২৫ মণ ভারতীয় বাদাম উদ্ধার করেছে বর্ডার গার্ড (বিজিবি)।
বিজিবি ৫৫-এর অধিনায়ক মেজর তারেকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ধর্মঘর বিওপির সুবেদার ওয়ারেসের নেত্বত্বে বিজিবি সদস্যরা কালিয়াপুর গ্রামের সামছু মিয়ার বাড়িতে অভিযান চালান।
বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। এ সময় সামছু মিয়ার বাড়ি থেকে ২৫ মণ ভারতীয় বাদাম উদ্ধার করা হয়। উদ্ধার বাদামের আনুমানিক মূল্য তিন লাখ ৫০ হাজার টাকা।
এআর





