কুষ্টিয়ার ভেড়ামারায় বুধবার সন্ধ্যায় আওয়ামী লীগ ও যুবলীগ থেকে প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মী জাসদে যোগ দিয়েছেন।
কুষ্টিয়ায় মহাজোট কার্যালয়ে জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলীম স্বপনকে ফুল দিয়ে অনুষ্ঠানিকভাবে জাসদে যোগদান দেন তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জাসদের জনসংযোগ বিষয়ক সম্পাদক নবির উদ্দিন, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল ইসলাম আতা, সাধারণ সম্পাদক এসএম আনছার আলী, অ্যাডভোকেট তানজিলুর রহমান এনাম, উপজেলা যুবজোটের সভাপতি আব্দুল হাফিজ তপন, পৌর জাসদের সভাপতি হাসান বিন মাহমুদ ঝন্টু, সাধারণ সম্পাদক আবু হেনা মোস্তফা কামাল বকুল, ধরমপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আরমান হোসেন, বাহাদুরপুর ইউনিয়ন জাসদের সভাপতি আশিকুর রহমান ছবি, রেজাউল করিম রেজা, রফিকুল ইসলাম,আয়ুব আলী, সেলিম মেম্বার, নজরুল মেম্বার, জাকির হোসেন বুলবুল, টুটুল ও মনোয়ার মাস্টার প্রমুখ।
ঢাকা, ৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





