রাজধানীর আগারগাঁওয়ে পিডব্লিউডি’র জায়গায় দোকান বসানো নিয়ে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মধ্যে সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক কমিটির সদস্যসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে আগারগাঁও তালতলা এলাকায় এ সংঘর্ষ হয়।
গুলিবদ্ধরা হলেন- স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সজিবুল ইসলাম সজিব (৩০), কর্মী ফয়জুল ইসলাম (২০) ও রাফিউল ইসলাম (১৭)।
আহতরা ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন আছেন। তারা একই এলাকার বাসিন্দা।
জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের মধ্যে এ গোলাগুলি হয়েছে।
শরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিজি বিশ্বাস গণমাধ্যমকে বলেন, ব্যক্তিগত দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
জেএ





