দায়িত্বে অবহেলার দায়ে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম শেখকে প্রত্যাহার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
শুক্রবার দুপুরে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে খিলগাঁওয়ের তিলকপাড়ায় সন্ত্রাসীদের গুলিতে এক ব্যক্তি নিহত হয়। এ ঘটনায় নিহতের বাবাও গুলিবিদ্ধ হন। এ ঘটনায় দায়িত্বে অবহেলা করায় খিলগাঁও থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে।
ঢাকা, ৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ





