বগুড়ার ধুনট থেকে ধর্ষণ মামলার আসামিসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৫ অক্টোবর ) বেলা সাড়ে ১১টার দিকে তাদের আদালতের মাধ্যমে বগুড়া কারাগারে পাঠানো হয়। এর আগে মঙ্গলবার মধ্যরাতে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

এরা হলেন, উপজেলার জোড়খালি গ্রামের হাফিজার রহমানের ছেলে আল-আমিন (৩২) ও বানিয়াগাতি গ্রামের ইজ্জত আলীর ছেলে জহির উদ্দিন (৪২)।

ধুনট থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, আল-আমিনের বিরুদ্ধে ২০১১ সালে একটি ধর্ষণ মামলা ও জহির উদ্দিনের বিরুদ্ধে থানায় মারপিটের অভিযোগে মামলা রয়েছে।

কেএইচ