বগুড়ায় নাশকতা মামলায় সুরাই আহমেদ মিঠু (২৫) কে আটক করেছে পুলিশ। সে শিবিরকর্মী বলে জানিয়েছে জেলা পুলিশ।

মঙ্গলবার জেলা পুলিশের মিডিয়া সেলের সমন্বয়কারী সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি/বি-সার্কেল) উজ্জ্বল কুমার রায় বিষয়টি নিশ্চিত করেন।

এএসপি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোড় রাত আড়াইটার দিকে জেলা শহরের কামাড়গাড়ী মনোয়ারা ছাত্রাবাস থেকে সুরাই আহমেদ মিঠুকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃত মিঠু সরকারি আজিজুল হক কলেজ শাখার ইসলামী ছাত্রশিবিরের প্রচার সম্পাদক। নাশকতার অভিযোগে তার বিরুদ্ধে বগুড়া সদর থানায় দুটি মামলা রয়েছে।

এদিকে বগুড়া জামায়াত-শিবিরের দাবি, সুরাই আহমেদ মিঠু কোনো দায়িত্বশীল পদে নেই। তিনি শিবিরের একজন সাধারণ কর্মী মাত্র।

এএইচ