গাজীপুরের দু’টি পোষাক কারখানায় বকেয়া বেতন ও বোনাসের দাবিতে শ্রমিক বিক্ষোভ ও কর্মবিরতি পালন করেছে শ্রমিকরা। শিল্প এলাকায় বেতন বোনাস নিয়ে যাতে কোন ধরণের বিশৃঙ্খলা না হতে পারে সে জন্যে অতিরিক্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।
বুধবার সকাল থেকে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ মিছিল করে শ্রমিকরা।
স্থানীয়রা জানায়, গাজীপুর মহানগরের বাসন সড়ক এলাকার ট্রেডমার্ক ফ্যাশন লিমিটেড পোষাক কারখানার শ্রমিকরা দুই মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতেসকাল থেকে কর্মবিরতি দিয়ে বিক্ষোভ মিছিল করে।
শ্রমিকরা পাওনা আদায়ে কারখানায় অবস্থান অব্যাহত রাখলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার মোশারফ হোসন। মঙ্গলবার বিকালে শ্রমিকদের বেতন ও বোনাস দেয়ার কথা ছিল। তবে কারখানার মালিক বেতন বোনাস পরিশোধ করা হয়নি।
সন্ধ্যার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ রাখেন। পরে পাওনা বেতন ও ঈদ বোনাসের দাবিতে মঙ্গলবার সন্ধ্যার পরও শ্রমিকরা বিক্ষোভ করে।
এদিকে মহানগরের টঙ্গীর পাগাড় এলাকার শিশির গার্মেন্টস কারখানায় দুই মাসের বেতন ও বোনাসের দাবিতে শ্রমিকরা কারখানার সামনে সকালে বিক্ষোভ করে। এই কারখানাটি বিনা নোটিশে তিন দিন আগে থেকেই কতৃপক্ষ বন্ধ রেখেছেন বলে জানান, শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার এস এ খালেক।
তিনি আরো জানান, ওই কারখানাটিতে শ্রমিকের সংখ্যা প্রায় এক হাজার।
ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





