পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়কে বিজিবি’র গাড়ির ধাক্কায় রাতুল (৭) নামে এক শিশু নিহত হয়েছে।

শনিবার সন্ধ্যায় সদর উপজেলার ৪ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।নিহত রাতুল ভুসিভিটা এলাকার আব্দুর রশিদের ছেলে।

ঘটনার পর এলাকাবাসী বাঁশ ফেলে পঞ্চগড়-তেঁতুলিয়া মহাসড়ক অবরোধ করে রাখে।

এসময় বিক্ষোভকারীরা চলাচলরত ৪-৫টি মোটরবাইক ভাঙচুর করে।

স্থানীয় বাসিন্দারা জানায়, মায়ের সাথে দোকানে এসে সড়কের পাশে দাড়িয়ে ছিলো রাতুল। তেঁতুলিয়া থেকে আসার পথে বিজিবি’র একটি গাড়ি রাতুলকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।

টানা অবরোধ চলাকালীন সময়ে ফাঁকা রাস্তায় বিজিবি’র বেপরোয়া গাড়ি চালানোর তীব্র প্রতিবাদ জানায় এলাকাবাসী।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, হাসপাতালে আনার পূর্বে রাতুল মৃত্যুর কোলে ঢলে পড়ে।

জেএ