ফের রাজধানীসহ সারাদেশে ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে নারায়ণগঞ্জের বিভিন্ন গার্মেন্টস কারাখানা থেকে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অর্ধশত শ্রমিক আহত হয়েছেন।

রোববার বেলা ১টা ১৩ মিনিটে ভূমিকম্প অনুভূত হলে এ ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্রে জানা যায়, দুপুর দেড়টার পর থেকেই নারায়ণঞ্জে ৩’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে ও ১’শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আহত লোকজন আসতে থাকে। আহতদের অধিকাংশই নারী।

৩’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে দুপুর আড়াইটা পর্যন্ত কালচার গার্মেন্টস, প্রাইম নিট, ফকির নিটওয়্যার, সিনহা ওপেক্সসহ আরও দুটি গার্মেন্টসের ২৫ জন শ্রমিককে আনা হয়েছে। এদের মধ্যে ২ জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

অন্যদিকে, নারায়ণগঞ্জ ১’শ শয্যা বিশিষ্ট হাসপাতালে শহরের এস এম মালেহ রোডের রাসেল গার্মেন্টস’র ৩০ জন শ্রমিককে আহত অবস্থায় হাসাপতালে আনা হয়।

এমকে