মানিকগঞ্জের মূলজান পল্লীবিদুৎ সমিতি কার্যালয়ের পাশে বৈদ্যুতিক খুঁটি চাপায় আসলাম হোসেন (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার( ১৭ মে) দুপুরে ইঞ্জিনচালিত ট্রলি গাড়িতে খুঁটি তোলার সময় চাপা পড়ে মারা যান তিনি।
আসলাম হোসেন দৌলতপুর উপজেলার সমেতপুর এলাকার আহেজ উদ্দিনের ছেলে।
নিহতের স্বজন ফরিদ হোসেন জানান, আসলাম বৈদ্যুতিক খুঁটি স্থাপনকারী ঠিকাদার প্রতিষ্ঠানে কাজ করতেন। সকাল থেকে সহকর্মীদের সঙ্গে ট্রলি গাড়িতে খুঁটি নিচ্ছিলেন তিনি। দুপুর ১২টার দিকে ট্রলিতে খুঁটি তুলে দেওয়ার সময় রশি ছিঁড়ে যায়। এতে খুঁটির নিয়ে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন তিনি।
মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ওএফ





