ঢাকা-সিলেট মহাসড়কের অতিরবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে।বাস খাদে পড়ায় এ দুর্ঘটনা ঘটে। আরো অন্তত ২০ জন আহত হয়েছেন।
বুধবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অনামিকা চক্রবর্তী (৮), তার দাদী প্রতিভা চক্রবর্তী (৫০) এবং ওই বাসের যাত্রী সমুজ মিয়া (৬৫) ও আব্দুল মুকিত (৫২)। তাদের সবার বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়।
পুলিশ সূত্রে জানা যায়, ভোররাতে ঢাকা থেকে সুনামগঞ্জের দিরাইয়ে যাওয়ার পথে নূর আনন্দ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক শিশু, এক নারীসহ দুই জন নিহত হন।
দক্ষিণ সুরমা থানারওসি মো. মোরছালিন জানান, নিহতদের লাশ উদ্ধার করে দক্ষিণ সুরমা থানায় রাখা হয়েছে।
ঢাকা, ৩০ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ





