জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) বৈঠকে এক হাজার ৩৫৪ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে মোট পাঁচটি প্রকল্পের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।
অনুমোদিত পাঁচটি প্রকল্পের মধ্যে তিনটি নতুন এবং দুইটি সংশোধিত। মোট প্রাক্কলিত ব্যয়ের মধ্যে সরকারি অর্থায়ন থাকবে এক হাজার ৩০২ কোটি ৪৯লাখ টাকা এবং বাকিটা আসবে প্রকল্প সাহায্যের মাধ্যমে।
মঙ্গলবার দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। বৈঠক শেষে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত আজকের সভায় মন্ত্রী পরিষদের সদস্যগণসহ সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এএইচ





