মাদারীপুরের শিবচর উপজেলার পাচ্চর এলাকায় সড়ক দুর্ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক মারা গেছেন।
নিহত আলমগীর হোসেন শিবচরের বাশকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে উপজেলার পাচ্চর এলাকার নাইম ফিলিং স্টেশনের কাছে একটি যাত্রীবাহী টেম্পো নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় মো. আলমগীর হোসেন নামে ওই শিক্ষক গুরুতর আহত হন। তাকে ফরিদপুর মেডিক্যাল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মারা যান।
পাচ্চর হাইওয়ে পুলিশের ইনচার্জ আরিফ খান জানান, এ ঘটনায় টেম্পোটি আটক করা হয়েছে।
কেএইচ





