ওয়াজি আহমেদ চৌধুরী নামে সাবেক একজন সেনা কর্মকর্তার লাশ বুধবার দিবাগত মধ্যরাতে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে আসে পুলিশ।

৭৭ বছর বয়সী ওয়াজি আহমেদ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) বলে উল্লেখ করেছে পুলিশ। কিন্তু কি কারণে তার মৃত্যু হয়েছে সে বিষয়ে পুলিশ কিছু বলেনি।

শুধু লাশটি মর্গে রেখে তার নাম লিপিবদ্ধ করে চলে যায় কাফরুল থানা পুলিশ। লাশটি কোথা থেকে উদ্ধার করা হয়েছে তাও বলা হয়নি। লাশের সঙ্গে পরিবারের কোনো সদস্যও সেখানে যাননি।

ফলে তার মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে কাফরুল থানায় যোগাযোগ করলে কেউ কিছু বলতে রাজি হননি।


এমএনজে