হরতালে নাশকতা সৃষ্টির আশঙ্কায় পাবনা জেলার ১০ থানায় অভিযান চালিয়ে ৭৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার সকালে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় ।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, জেলার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তারা বিএনপি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও তিনি জানান ।

ইআর