বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর মুক্তির দাবিতে তার নিজ জেলা কুড়িগ্রামে ঝটিকা মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল। পরে পুলিশি ধাওয়ায় সমাবেশটি ছত্রভঙ্গ হয়ে যায়।
সোমবার দুপুরে শহরের কালিবাড়ী থেকে ছাত্রদলের একটি ঝটিকা মিছিল বের হয়ে দাদা মোড়ে সমাবেশ করে। এ সময় পুলিশের ধাওয়ায় সমাবেশটি ছত্রভঙ্গ হয়ে যায়। সমাবেশে বক্তারা অবিলম্বে রিজভীর মুক্তি ও পুলিশি নির্যাতন বন্ধের দাবি জানান।
অন্যদিকে, কুড়িগ্রামে পুলিশের বিশেষ অভিযানে বিএনপির দুই কর্মীকে আটক করেছে পুলিশ। হরতাল ও অবরোধে নাশকতকার অভিযোগে সদর উপজেলা থেকে তাদেরকে আটক করা হয়।
পুলিশ সুপার তবারক উল্লাহ জানান, হরতাল ও অবরোধে নাশকতার আশঙ্কায় পুলিশের বিশেষ অভিযানে তাদের আটক করা হয়েছে।
জেআই





