করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ৮ জনের মৃত্যু হয়েছে। এটিই গত সাড়ে ৮মাসে ২৪ ঘণ্টায় সর্বনিম্ন মৃত্যু। এনিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭ হাজার ৯৫০ জন।

একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ৬৫৬ জন। এনিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৫ লাখ ২৯ হাজার ৬৮৭ জন।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬১৭ জন। এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৭৪ হাজার ৪৭২ জন।

বুধবার (২০ জানুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় ১৯৯টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৪৫৯টি নমুনা সংগ্রহ ও ১৫ হাজার ৪১০টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৫ লাখ ৬৬৭টি।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় শনাক্তের হার ৪ দশমিক ২৬ শতাংশ। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ১৩ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৫৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫০ শতাংশ।

২৪ ঘণ্টায় মৃত ৮ জনের মধ্যে ত্রিশোর্ধ্ব একজন, চল্লিশোর্ধ্ব একজন, পঞ্চাশোর্ধ্ব একজন ও ষাটোর্ধ্ব পাচজন। আটজনের মধ্যে ঢাকা বিভাগে সাতজন ও চট্টগ্রামে একজন।

গত বছরের ০৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত এবং ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়।

এখন (২০ জানুয়ারি) পর্যন্ত মোট মৃত্যু ৭ হাজার ৯৫০ জনের মধ্যে পুরুষ ৬ হাজার ২৬ (৭৫ দশমিক ৮০ শতাংশ) ও নারী ১ হাজার ৯২৪ জন (২৪ দশমিক শূন্য ২০ শতাংশ)।

এমবি