ময়মনসিংহে নববর্ষ উপলক্ষ্যে বর্ষবরণ উদযাপন পর্ষদের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে অপরূপ সাজে সজ্জিত হয়ে বিশাল আনন্দ শোভাযাত্রা বের করে। শোভাযাত্রায় কামার-কুমার, তাতী-জেলে, গরু-মহিষ, কৃষক-কৃষাণী, লাঠি খেলাসহ ৬০ জাতের গ্রাম-বাংলার উপকরণ নিয়ে অংশ গ্রহণ করে।

মঙ্গলবার সকাল ৯টায় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর  রহমান এ শোভাযাত্রার শুভ উদ্বোধন করেন।

শোভাযাত্রাটি মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয় থেকে শুরু হয়ে সার্কিট সংলগ্ন বৈশাখী মঞ্চে গিয়ে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, বর্ষবরণ উদযাপন পর্ষদের আহবায়ক অধ্যাপক আমির আহাম্মেদ চৌধূরী রতন।

ময়মনসিংহ প্রেসক্লাব আয়োজন করে হাটা প্রতিযোগিতা ও আলোচনা সভার। এ ছাড়াও নববর্ষ পালনে দিনব্যাপী বিভিন্ন সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানান কর্মসূচী পালন করে। জেলার বিভিন্ন স্থানে বসেছে বৈশাখী মেলা।

জেআই