মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাঈদীর রায়কে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় নারায়ণগঞ্জ শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বুধবার বেলা ১১টা থেকে ২ প্লাটুনে বিজিবির মোট ৬০ জন সদস্য শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহলে নেমেছে।
বৃহস্পতিবার জামায়াতের ডাকা হরতাল শেষ না হওয়া পর্যন্ত বিজিবি সদস্যরা টহলে থাকবেন বলে জানিয়েছেন জেলা প্রশাসক আনিসুর রহমান মিঞা।
তিনি জানান, যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
বৃহস্পতিবারের পরের হরতালেও বিজিবি মোতায়েন করা হতে পারে বলে জানান তিনি।
ঢাকা, ১৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, কেএইচ





