বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

মঙ্গলবার সকালে উপজেলার দোনা এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলেন বিমল হাওলাদার (৪০) ও হাফিজুর মোল্লা (৩৫)।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল আলম বলেন, নিহত দু’জনই মোটরসাইকেল চালক।

এবি