গাজীপুরে ঢাকা-চট্টগ্রাম রেল রুটের টঙ্গী-পুবাইল স্টেশনের মাঝমাঝি এলাকায় ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি (৩৫) নিহত হয়েছেন। নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

মঙ্গলবার দুপুরে রেলওয়ে পুলিশ ওই লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া জানান, টঙ্গী-পুবাইল স্টেশনের মাঝামাঝি এলাকায় মাঝুখান নামক এলাকায় রেলওয়ের ১৪ নম্বর ব্রিজ সংলগ্ন লাইনে এক ব্যক্তি ট্রেনে কাটা পড়ে মারা গেছেন।

খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, আনুমানিক ৩৫ বছরের ওই ব্যক্তির নাম পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় ঢাকা জিআরপি থানায় একটি মামলা করা হয়েছে।

ঢাকা, ৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ