প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা, সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের প্রবীণ নেতা ইসহাক হোসেন তালুকদারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোক বিবৃতিতে তিনি প্রধানমন্ত্রী বলেন, আলহাজ্ব ইসহাক হোসেন তালুকদারের মৃত্যুতে জাতি একজন নিঃস্বার্থ, দেশপ্রেমিক রাজনৈতিক কর্মীকে হারালো। আওয়ামী লীগ হারালো দীর্ঘদিনের বিশ্বস্ত সদস্যকে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে পাঠানো ওই শোক বিবৃতিতে তিনি আরও বলেন সিরাজগঞ্জবাসী ইসহাক তালুকদারের অবদান আজীবন স্মরণ রাখবে।

প্রধানমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, ইসহাক তালুকদার সোমবার সন্ধ্যায় হার্ট অ্যাটাকে মারা যান।

কেএ