কুষ্টিয়ার দৌলতপুরে বিজিবি অভিযান চালিয়ে একটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করেছে। মঙ্গলবার সকালে উপজেলার আলাইপুর ঘাটে এ অভিযান পরিচালনা করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৭ ব্যাটালিয়নের চরচিলমারী বিওপির কমান্ডার হাবিলদার মোঃ সাত্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ চরচিলমারী বিওপি একটি টহল দল মঙ্গলবার সকালে আলাইপুর ঘাটে অভিযান পরিচালনা করে।
এ সময় সেখান থেকে ১টি ৭.৬৫ মিঃ মিঃ চায়না পিস্তল, ২ টি ম্যাগাজিন এবং ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত অস্ত্র দৌলতপুর থানায় জমা দেয়া হয়েছে।
কেএইচ





