বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মুহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, সারা দেশে আকস্মিক শীতের তীব্রতা বৃদ্ধি পাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উদ্ভূত পরিস্থিতিতে একটি দায়িত্বশীল ছাত্রসংগঠন হিসেবে ইসলামী ছাত্রশিবির শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে এগিয়ে এসেছে। যা সত্যিই প্রশংসার দাবি রাখে।
আজ সিলেটে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিয়ানীবাজার উপজেলা শাখা আয়োজিত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ছাত্রশিবিরকে অনুসরণ করে দুর্গত মানুষের দুর্দশা লাঘবে এগিয়ে আশার জন্য সরকার, সকল রাজনৈতিক দল, দাতা সংস্থাসহ সমাজের বিত্তবান মানুষকে এগিয়ে আশার আহবান জানান।
সেলিম উদ্দিন বলেন, সারাদেশেই প্রচন্ড শীতে সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় অচলাবস্থার সৃষ্টি হয়েছে। বিভিন্ন জেলায় সার্বিক তাপমাত্রা বিপদসীমা অতিক্রম করেছে। অনেক এলাকায় আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় সার্বিক পরিস্থিতির অবনতি ঘটেছে। দেশের দরিদ্র জনগণ ও শ্রমজীবি মানুষ শীতবস্ত্রের অভাবে কষ্ট পাচ্ছেন।
তিনি বলেন, একদিকে শীত বাড়ছে, অন্যদিকে শীতবস্ত্র না থাকায় দরিদ্র লোকদের মধ্যে বিভিন্ন রোগের প্রাদুর্ভাবের আশঙ্কা দেখা দিয়েছে। এমতাবস্থায় শীত নিবারণের জন্য দরিদ্র লোকদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা জরুরি হয়ে পড়েছে। তিনি শীতার্ত মানুষের দুর্দশা লাঘবে সামর্থ অনুযায়ি সকল পেশা ও শ্রেণির মানুষকে এগিয়ে আশার আহবান জানান।
এসময় ছাত্রনেতা শামসুল ইসলামের সভাপতিত্বে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। -প্রেস বিজ্ঞপ্তি





