ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহসড়ক অবরোধ করে নারায়ণগঞ্জে আজ (২৮ মার্চ) রোববার হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে। এসময় টায়ারে আগুন জালিয়ে বিক্ষোভ মিছিল করছে হেফাজত কর্মীরা।
এতে করে প্রায় পাঁচ ঘণ্টা ধরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
রোববার (২৮ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড সানারপার এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি) ও পুলিশের সদস্যরা তাদের সরিয়ে দেয়ার চেষ্টা করে। এসময় তাদের সঙ্গে হরতাল সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
একপর্যায়ে ফাঁকা গুলি ছুড়ে বিজিবির সদস্যরা। এসময় উভয়পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়। এসময় গুলিবিদ্ধ হয়েছেন এক হরতাল সমর্থক।
সংবাদদাতার দেওয়া তথ্য অনুযায়ী, গুলিবিদ্ধ ওই হরতাল সমর্থককে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ গণমাধ্যমকে জানিয়েছেন, আজ ভোর ৬টা থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা মহাসড়কের শিমরাইল, মৌচাক ও সানারপাড় এলাকায় গাছের গুড়ি-বালুর বস্তা রেখে, টায়ারে আগুন জ্বালিয়ে ও লাঠিসোটা নিয়ে অবরোধ করে রাখে।
সেসময় কয়েকটি ট্রাক চলাচল করতে চাইলে হরতাল সমর্থকরা ঢিল ছুঁড়ে ট্রাকের গ্লাস ভেঙে দেয়।
এমবি





