ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়েবসাইটে আজ সোমবার প্রকাশিত ‘এবার অর্থ আত্মসাতে ১৮ র্যাব সদস্য প্রত্যাহার’ শিরোনামে সংবাদের প্রতিবাদ জানিয়েছে র্যাব। র্যাবের মহাপরিচালকের পক্ষে প্রতিবাদলিপিটি পাঠিয়েছেন এর গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এ টি এম হাবিবুর রহমান।
সংবাদটিকে ‘উদ্দেশ্যমূলক ও বানোয়াট’ উল্লেখ করে প্রতিবাদলিপিতে বলা হয়, ‘একটি সরকারি সংস্থা তথা একটি স্বনামধন্য ও সুনামধন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অফিশিয়াল ওয়েবসাইটে অপর একটি বাহিনীর সদস্যদের জড়িয়ে নির্লজ্জ মিথ্যাচার শুধুমাত্র বাহিনীসমূহের ভাবমূর্তিই ক্ষুণ্ন করে না, বরং বাহিনীতে কর্মরত সদস্যদের মনোবল ও কর্মস্পৃহাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে। তা ছাড়া দায়িত্বশীল কর্মকর্তাদের এহেন কর্মকাণ্ডের কারণে বিব্রতকর অবস্থায় পড়তে হয় সকলকে।’
প্রতিবাদলিপিতে আরও উল্লেখ করা হয়,‘এলিট ফোর্স র্যাব সব সময় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হয়। এরই ধারাবাহিকতায় র্যাব কর্মরত কোনো সদস্যের বিরুদ্ধে কোনোরূপ অভিযোগ পাওয়া গেলে তা যথাযথ গুরুত্ব দিয়ে প্রচলিত আইনের আওতায় যাচাইবাছাই করা হয়। এ প্রক্রিয়ায় অনেক সময় র্যাব সদস্যদের প্রয়োজনে এক ইউনিট হতে অন্য ইউনিটে সংযুক্ত/বিযুক্ত করা হয়। র্যাব-৩-এ কর্মরত কিছু সদস্যদের এ রকম একটি সংযুক্ত করাকে কেন্দ্র করে উদ্দেশ্যমূলকভাবে বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। ভবিষ্যতে এরূপ সংবাদ প্রকাশের ক্ষেত্রে সংশ্লিষ্ট বাহিনীর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।’
[b]ঢাকা, ১৯ মে (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
ডিএমপির প্রকাশিত সংবাদে র্যাবের প্রতিবাদ
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ওয়েবসাইটে আজ সোমবার প্রকাশিত ‘এবার অর্থ আত্মসাতে ১৮ র্যাব সদস্য প্রত্যাহার’ শিরোনামে সংবাদের প্রতিবাদ জানিয়েছে র্যাব
ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু র্যাবের গ্রেপ্তার ৩ জনের সম্পৃক্ততা পায়নি ডিবি
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় র্যাবের হাতে আগে গ্রেপ্তার হওয়া তিনজনের সম্পৃক্ততা পায়নি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই ঘটনায় সরাসরি ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে নতুন করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণ করে ধর্ষণ ও সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলার প্রধান আসামি মো. মাসুদ রানাকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
এটি নতুন বোতলে পুরোনো মদ: বিরোধী দল বিরোধী দলের আপত্তির মুখে র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল পাস
বিরোধী দলের আপত্তির মুখে র্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে পুলিশ বাহিনীর আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। বৃহস্পতিবার বিলটি পাস হয়।
র্যাব বিলুপ্তি চেয়েছিলেন খালেদা জিয়া, সংস্কার নয়: জামায়াত এমপি
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন বলে সংসদে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
র্যাব থেকে এসআরবি, নতুন মোড়কে একই বাহিনী : টিআইবি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন নামে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের উদ্যোগকে ‘একই বাহিনী নতুন মোড়কে’ ফিরিয়ে আনার ঝুঁকি হিসেবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
















