বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পৌরবন্দরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘর মিলিয়ে ৩০টি ঘর আগুনে পুড়ে গেছে।
শুক্রবার মধ্যরাতে এই অগ্নিকান্ডের ঘটনায় প্রায় ১০ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেন। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ফারায় সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পরিমল কুন্ডু জানান, বৈদ্যুতিক শর্টশার্কিট থেকে এই অগ্নিকান্ডের সূচনা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বাকেরগঞ্জের পাশাপাশি বরিশাল, নলছিটি, ঝালকাঠি ও পটুয়াখালী থেকে আসা দমকল বাহিনীর ৫টি ইউনিট ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বাকেরগঞ্জ পৌরসভার মেয়র লোকমান হোসেন ডাকুয়া জানান, বন্দরের কানাই ডাক্তারের ঘর থেকে আগ্নিকান্ডের সূচনা হয়েছে বলে মনে করা হচ্ছে। কেননা অগ্নিকান্ডের শুরুতেই কানাই ডাক্তারের ঘরের চালা থেকে আগুনের লেলিহান শিখা প্রথমে দেখা যায়। এরপর আগুন ছড়িয়ে পড়লে বন্দরের হিন্দু অধ্যুষিত ব্যবসা প্রতিষ্ঠান ও বসতঘর মিলিয়ে ৩০টি ঘর পুড়ে যায়।
ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ
জাতীয়
বাকেরগঞ্জে অগ্নিকাণ্ড; ক্ষয়-ক্ষতি প্রায় ১০ কোটি
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার পৌরবন্দরে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকাণ্ডে ১৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও বসত ঘর মিলিয়ে ৩০টি ঘর আগুনে পুড়ে গেছে। শুক্রবার মধ্যরাতে এই অগ্নিকান্ডের





