বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদসহ গুম হওয়া ২০ দলের নেতাকর্মীদের অক্ষত অবস্থায় ফেরত, পরিকল্পিতভাবে মানুষ খুন ও গণগ্রেফতার বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
রোববার সকাল ৮টায় রাজধানীর শাহবাগ মোড় থেকে মিছিলটি শুরু হয়ে আজিজ সুপার মার্কেটের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মফিজুর রহমান আশিক, মেহবুব মাসুম শান্ত ও সহ-সাংগঠনিক সম্পাদক আমির আমজাদ মুন্না।
আন্যান্যদের মধ্যে মিছিলে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সূর্যসেন হল শাখা ছাত্রদলের আইন সম্পাদক আজিম উদ্দিন মেরাজ, শাহনেওয়াজ,
কবি জসিম উদ্দিন হলের মাসুদুর রহমান মাসুদ, বেসরকারী বিশ্ববিদ্যালয়ের খোরশেদ আলম লোকমান, বাংলা কলেজের সোহাগ, সাকিব, হাবিবুল্লাহ বাহার কলেজের আসিফ, সিদ্ধেস্বরী কলেজের ফারহানসহ প্রমুখ।
এআর





