চট্টগ্রাম বন্দরে একটি রাসায়নিক পণ্যবোঝাই কন্টেইনার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে ছয়জন আহত হয়েছেন।

নিউমুরিং কন্টেইনার টার্মিনালের (এনসিটি) ডেলিভারি পয়েন্টে বুধবার রাত ৮টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, চট্টগ্রাম বন্দরের এনসিটিতে রাসায়নিক দ্রব্যের কন্টেইনার বিস্ফোরণে আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম বন্দরের পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল আলমগীর কবীর বিস্ফোরণের সত্যতা নিশ্চিত করেছেন।

বিস্ফোরিত কন্টেইনারটিতে রাসায়নিক মিথানল ছিল বলে বন্দর কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

এমকে