রংপুরে বিশেষ অভিযান চালিয়ে ৫১ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ সময় ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার সকালে পীরগাছা উপজেলা থেকে ৪০ বোতল এবং গংগাচড়া থেকে ১০ বোতল উদ্ধার করা হয়। তবে গ্রেপ্তার চার মাদক ব্যবসায়ীর পরিচয় দিতে পারেনি পুলিশ কন্ট্রোল রুম।

রংপুর গোয়েন্দা পুলিশ কর্মকর্তা শরিফুল ইসলাম জানান, রংপুরে মাদককে জিরোটলারেন্স করা হবে। সে কারণে অভিযান চলছে। গ্রেপ্তারদের আদালতে প্রেরণ করা হবে।

এসএইচ