সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার মুকুন্দ মধুসূদনপুর চৌমুহনী এলাকা থেকে জামায়াতের দুজন কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোরে তাদের গ্রেফতার করা হয়।
তারা হলেন আবদুল হাকিম গাজী (৪৪) ও নূর ইসলাম (৫১)। তাদের বাড়ি কালীগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মুকুন্দ মধুসূদনপুর গ্রামে। তাঁদের নামে তিনটি করে মামলা রয়েছে।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নকীব অয়জুল হক বলেন, মুকুন্দ মধুসূদনপুর চৌমুহনী মাদ্রাসার পেছন থেকে আবদুল হাকিম ও নূর ইসলামকে গ্রেফতা করা হয়। নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির পরিকল্পনা করছে এমন অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
তবে সাতক্ষীরা জেলা জামায়াতের প্রচার সম্পাদক আজিজুর রহমান বলেন, নূর ইসলাম ও আবদুল হাকিম গাজী জামায়াতের কর্মী। তাঁদের বাড়ির পাশ থেকে গ্রেফতার করা হয়েছে।
ঢাকা. ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ





