গোপালগঞ্জের শিবপুরে মাইক্রবাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের চালকসহ একই পরিবারের ৭ জন নিহত হয়েছে। এঘটনায় আরো ৩ জন আহত হয়েছে। আহতদের গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্র্রত্যাক্ষদর্শীরা জানান, সকাল সোয়া ১০টায় গোপালগঞ্জ-কোটালিপাড়া সড়কের শিবপুর নামক স্থানে মাইক্রোবাস-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ঘের ঘটনা ঘটে। ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নিলে আরো একজনের মৃত্যু হয়।
গোপালগঞ্জ সদর ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার নিয়ামুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন।
এআই





