সড়ক দুর্ঘটনায় টাঙ্গাইলে চারজন নিহত হয়েছেন। ঢাকা-বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কে কালিহাতী উপজেলার জোগাড় চর এলাকায় শনিবার সকাল ৮টায় এ ঘটনা ঘটে। এতে আরো অনেকেই আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকাগামী একটি পিকআপের সাথে উত্তরবঙ্গগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই চারজন নিহত হয়। নিহতদের বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।

বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার ওসি আখেরুজ্জামান সংবাদমাধ্যমকে ঘটনার বিষয়ে নিশ্চিত করেছেন।

ঢাকা, ২৮ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস