গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনে আসন্ন জাতীয় সংসদ উপ-নির্বাচনে দেড় ডজন সম্ভাব্য এমপি প্রার্থীর নাম শোনা যাচ্ছে। 

 

ঘোষিত তফশীল মোতাবেক আগামী ২২ মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদের উপ-নির্বাচনে সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে ক্ষমতাশীন দলের যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন- উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান-গোলাম মোস্তফা আহম্মেদ, জেলা আ’লীগের সহ-সভাপতি-সৈয়দা মাসুদা খাঁজা, নিহত এমপি লিটনের স্ত্রী ও জেলা মহিলা আ’লীগের যুগ্ম সম্পাদক-সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, এমপি লিটনের বড় বোন আফরোজা বারী, পৌর মেয়র আ’লীগ নেতা-আব্দুল্লাহ্-আল-মামুন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান-গোলাম কবির মুকুল, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও আ’লীগ নেত্রী-হাফিজা বেগম কাকলী, যুবলীগের সাধারণ সম্পাদক-রেজাউল আলম রেজা, আ’লীগ নেতা রঞ্জু মিয়া, মশিউর রহমান ফাউন্ডেশনের সভাপতি জিল্লুর রহমান ও বীর প্রতীক আব্দুল মজিদ।

জাতীয় পার্টি (এ) এর সম্ভাব্য প্রার্থীরা হলেন- জাপার আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, সাবেক এমপি ডাক্তার কর্ণেল (অবঃ) আব্দুল কাদের খাঁন, ইঞ্জিনিয়ার মোস্তফা মহসিন সরদার। জাতীয় পার্টি (জেপি) সাবেক এমপি ওয়াহেদুজ্জামান সরকার বাদশা। জাসদ (ইনু)’র জেলা সদস্য এ্যাডভোকেট মোহাম্মদ আলী প্রামাণিক।

স্বতন্ত্র হিসেবে যাদের নাম শোন যাচ্ছে তারা হলেন- ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন খাঁন, অধ্যক্ষ শরিফুল ইসলাম। তবে এখনো বিএনপি ও অন্যান্য দলের কোন প্রার্থীর নাম শোনা যায়নি। উল্লেখ্য, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় এমপি মঞ্জুরুল ইসলাম লিটন নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হলে আসনটি শূন্য হয়।

 

 

রুবেল/নাজিব