রাজধানীর মহাখালীতে অবস্থিত ব্র্যাক সেন্টার ভবনের পঞ্চম তলার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা এনায়েত হোসেন রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সন্ধ্যা ৭টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
এআই





